আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার চায়না ইকোনমিক জোনের গেট নির্মাণের ঠিকাদারিতে জনৈক আওয়ামী লীগ নেতা। এই নিয়ে এলাকায় চরম উত্তেজনায় চলছে। যে কোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে স্থানীয় বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গত দু’দিন ধরে গেটের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। ফলে গেট নির্মাণ কাজ আপাতত বন্ধ রয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুক সহ পত্র পত্রিকায় প্রাধান্য পাচ্ছে।

জানা যায়, আনোয়ারা উপজেলার চায়না ইকোনমিক জোনের পুরাতন গেট ভেঙ্গে নতুন করে গেট গড়ে তোলার কাজের প্রক্রিয়া শুরু হয়। কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে নাজ এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনে নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

শুক্রবার সন্ধ্যায় বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করেছে। আজ শনিবার সকালেও নেতা কর্মীরা জড়ো হয়ে প্রতিবাদ জানান। নেতাকর্মীদের অভিযোগ চায়না ইকোনমিক জোন ও কেইপিজেডের কর্মকাণ্ডে আওয়ামী প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। অঘোষিতভাবে আওয়ামী লীগ নেতারাই কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আওয়ামী বলয় থেকে বেরে আসার জন্য নেতাকর্মীরা দাবি জানান। উপজেলা বিএনপি নেতা ফরিদ উদ্দিন খান মিল্টন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হায়দার চৌধুরী ও উপজেলা যুবদল নেতা হারেছ আহমদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।