বশির আহমেদ, বান্দরবান: নতুন বছরকে বরণের মধ্যে দিয়ে আজ সোমবার(১৩ এপ্রিল) বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সাংগ্রাই। উৎসবকে ঘিরে পার্বত্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ক্ষুদ্র নৃ-গোষ্টির মারমা সম্প্রদায়ের অন্যতম উৎসব সাংগ্রাই উপলক্ষে আজ সোমবার সকালে বান্দরবান শহরের রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর হলরুমে গিয়ে শেষ হয়।
এসময় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর তরুণ তরুণীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানায়। তারা মার্মা গানে নেচে গেয়ে আনন্দ উদযাপন শুরু করে। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এসময় তরুণ- তরুণী ও নারী- পুরুষরা অংশগ্রহণ করে।
বর্ণাঢ্য এই আয়োজনে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগ্রাই উৎসবের শুভ সুচনা করেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ থুই প্রু, সাধারণ সম্পাদক থুইমং প্রু, রাজপুত্র চসিং প্রু বনিসহ সরকারী বেসরকারী বিভিন্ন কর্মকর্তা ও ক্ষুদ্র নৃ-গোষ্টি সম্প্রদায়ের নেতৃবৃন্দরা।
নানা আয়োজনে এবার সপ্তাহব্যাপী এই সাংগ্রাই উৎসব চলমান থাকবে আর এই ধরণের আয়োজনের মাধ্যমে সকলের মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে যাবে বলে প্রত্যাশা আয়োজকদের।
এদিকে পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আগামীদিনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান সংসদ সদস্য সাচিং প্রু এমপি।
তিনি বলেন,পার্বত্য জেলা বিভিন্নভাবে সমৃদ্ধ আর এই জেলাগুলোকে আরো সমৃদ্ধশালী করে তুলতে বর্তমান সরকার কাজ করবে। সকলের ভাগ্য উন্নয়নে কাজ করা আর বান্দরবানকে আরো সম্প্রীতিতে অটুট রাখতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করবে এই আহবান সকলের প্রতি।
বর্ণাঢ্য র্যালী শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর হলরুমে আয়োজন করা হয়।




