দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানো এবং দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল তিনটার দিকে বন্দরের জেটি এলাকা পরিদর্শনের সময় তিনি এই নির্দেশ দেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের সম্প্রসারণ প্রকল্প, কনটেইনার ইয়ার্ড এবং জেটি সুবিধাসহ সামগ্রিক অবকাঠামোগত অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন। একই সঙ্গে তিনি বন্দরের আধুনিকায়নের কাজ ত্বরান্বিত করার তাগিদ দেন।

এর আগে উপকূলীয় দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বাড়ানো এবং মোংলা বন্দরের সক্ষমতা পর্যালোচনার উদ্দেশ্যে সকালে সরকারি সফরে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি হেলিকপ্টার ও জলযানে খুলনা এবং সুন্দরবনসংলগ্ন উপকূলীয় অঞ্চল পর্যবেক্ষণ করেন। সকাল ১০টার দিকে নৌবাহিনীর বানৌজা মোংলা ঘাঁটিতে পৌঁছানোর পর তিনি সেখান থেকে সরাসরি বন্দরের জেটি এলাকায় যান। মোংলা বন্দরের প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় সেখানে জড়ো হওয়া বিএনপির নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পরিদর্শনকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সঙ্গে উপস্থিত ছিলেন। বন্দর এলাকা পরিদর্শন শেষে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ও অন্যান্য উন্নয়ন প্রকল্প পর্যালোচনা করার কথা রয়েছে তাঁর, যা শেষ করে তিনি ঢাকায় ফিরবেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে বন্দরের জেটি এলাকায় গিয়ে তিনি বন্দর সম্প্রসারণ প্রকল্প, জেটি সুবিধা ও কনটেইনার ইয়ার্ডসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন।