অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরাইলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবৈধ বসতি টেলেমের কাছে একটি রিজার্ভ ব্যাটালিয়নের ওপর হামলার পর ইসরাইলি সেনাবাহিনী পাল্টা গুলি চালালে তারা নিহত হন। এই ঘটনায় অন্তত ছয়জন ইসরাইলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

ইসরাইলি সূত্রের তথ্য অনুযায়ী, ফিলিস্তিনিরা একটি ইসরাইলি লাইসেন্স প্লেটযুক্ত গাড়ি নিয়ে এসে হেবরনের একটি সামরিক চেকপোস্টের কাছে সেনাদের ওপর গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গোলাগুলির এ ঘটনা প্রায় ২০ মিনিট স্থায়ী ছিল। তীব্র লড়াইয়ের কারণে আহত সেনাদের দ্রুত সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছিল। ঘটনার পরপরই ইসরাইলি বাহিনী হেবরন শহর অবরুদ্ধ করে ফেলে এবং আরও দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে।

এই ঘটনার প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বেশ কিছু নির্বাচনী কর্মসূচি বাতিল করেছেন। অন্যদিকে, কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ফিলিস্তিনি কর্তৃপক্ষ ভেঙে দিয়ে পশ্চিম তীরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইসরাইলে আসন্ন নির্বাচনের আগে পুরো পশ্চিম তীরজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারী ও সেনাদের সহিংসতা আগের তুলনায় অনেক বেড়েছে। বৃহস্পতিবার জেনিন, নাবলুস, জেরুজালেম এবং হেবরনসহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। এছাড়া জলপাই কাটার মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের ওপর ১৭টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন। এসব হামলায় কৃষকদের মারধর, ফসল ও সরঞ্জাম চুরি এবং জলপাই গাছে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে। এর আগে বুধবার জলপাই কাটায় কৃষকদের সহায়তা করার সময় মার্কিন ডেমোক্রেটিক কংগ্রেসনাল প্রার্থী ব্র্যাড ল্যান্ডারকেও ইসরাইলি সামরিক বাহিনী কিছু সময়ের জন্য আটক করেছিল।