নুরুল ইসলাম: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া তেওয়ারীহাটে গরুর শিং এর আঘাতে মারা গেল ১৫ বছরের সারাবান তহুরা ও ওরফে নিঝুম নামে এক স্কুল ছাত্রী। এঘটনায় আহত হয়েছেন অপর এক ব্যক্তি। আজ বুধবার(১১মার্চ)বেলা সাড়ে ১২টায় পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটেছে এ দূর্ঘটনা।

স্কুল ছাত্রী নিঝুম উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবাহান নাজের আলী সিকদার পাড়ার সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে ও পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় আহত ব্যক্তি ৪১ বছরের কামাল হোসেন সাতকানিয়া উপজেলার পশ্চিম চিববাড়ীর বাসিন্দা।

জানা গেছে, জসিম উদ্দিন নামে জনৈক গরু বেপারী গরু বিক্রির জন্য পদুয়া তেওয়ারী হাটে নিয়ে আসে। গরুটি বেধে রাখে একটি খুটিতে। একপর্যায়ে সে গরুটি রশি ছিড়ে পালানোর সময় পথে ছাত্রী নিঝুমকে পেছন থেকে শিং দ্বারা সজোরে আঘাত করে। এতে ছাত্রী নিঝুম পাশে থাকা গাছ ও পিলারের সাথে ধাক্কা খেয়ে ভুলুন্ঠিত হয়। সে পড়তে যাচ্ছিল স্থানীয় একটি কোচিং সেন্টারে। ঘটনার সাথে সাথে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে নিয়ে যায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন। এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ।