গাজীপুর জেলা প্রতিনিধি : মাহে রমজান উপলক্ষে গাজীপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও ব্রয়লার মুরগি বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নার্গিস খানম।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়ার সঞ্চালনায় বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ লিপি রানী বসাক, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ এস এম হারুন অর রশিদ, উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোছাঃ শরিফা খাতুন, জেলা হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডাঃ মোঃ আলমগীর হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ দেওয়ান মোহাম্মদ ইবনে আবদুর রাব্বি এবং উদ্যোক্তা, খামারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়া জানান, প্রতিদিন সাশ্রয়ী মূল্যে মহানগরের বিভিন্ন স্থানে দুধ, ডিম, মুরগি ও গরুর মাংস বিক্রি করা হবে। প্রতি লিটার দুধ ৮০ টাকা, প্রতি পিস ডিম ৭ টাকা ৫০ পয়সা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি হবে। তিনি আরো জানান, এ বিক্রয় কার্যক্রম পঁচিশে রমজান (১৫ মার্চ) পর্যন্ত চলবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নার্গিস খানম জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের পরিবারগুলোর সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ৫০ লিটার দুধ, ৫০০ পিস ডিম এবং ৫০ কেজি ব্রয়লার মুরগি বিক্রি করা হয়েছে।