নগর প্রতিবেদক: চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের সমর্থনে শনিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লা এলাকায় চট্টগ্রাম-৯ নির্বাচনী আসনের আওতাধীন থানা ও ওয়ার্ড শ্রমিকদলের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শফিকুর রহমান মজুমদার।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন।
তিনি বলেন, এ দেশে সর্বপ্রথম শ্রমিকদের মূল্যায়ন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে আমাদের প্রিয়নেতা তারেক রহমান শ্রমিকদের পাশে থেকে তাদের সকল ন্যায্য দাবি পূরণে কাজ করবেন।
চট্টগ্রাম-৯ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেন, বিএনপি শ্রমিকদের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নে সব সময় পাশে ছিলো, আগামীতেও পাশে থাকবে। বিএনপি ক্ষমতায় এলে বন্ধ শিল্প ও কলকারখানাগুলো নতুন করে চালু করতে অগ্রগণ্য ভূমিকা রাখবে। কৃষক-শ্রমিক-মজুর সকল শ্রেণীপেশার মানুষের জন্য নিরাপদ ভবিষ্যৎ বিনিমার্ণ করবে। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে এদেশের শ্রমজীবি মানুষের অবদান অনস্বীকার্য। এই এলাকার শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পেতে পারেন এবং শ্রমিকদের নিরাপত্তায় আমার পক্ষ থেকে সকল ধরনের সহায়তা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
শফিকুর রহমান মজুমদার এর সভাপতিত্বে সভায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরি লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, আব্দুল মান্নান, কাজী শেখ নুরুল্লাহ বাহার, এড. সাত্তার সরোয়ার, জাকির হোসেন, আজাদ চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী মিনু, আব্দুল বাতেন, আবু বক্কর ছিদ্দিকি, রফিকুল ইসলাম, আবুল হাশেম, আলাউদ্দিন আলী নুর প্রমুখ।




