অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় ছয় ইসরাইলি সেনা আহত হয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদোন্নতি পেয়েছেন এবং সাংগঠনিক কাঠামোর সাতটি পদ বিলুপ্ত করা হয়েছে।
লক্ষ্মীপুরের সরকারি অফিসপাড়ায় প্রতিদিন বিকালে হাজারো পাখির কলকাকলিতে মুখরিত হয় এলাকা। পাখি সংরক্ষণে জেলা প্রশাসনের পক্ষ থেকে গাছে গাছে শতাধিক বাসা স্থাপন করা হয়েছে।
২০২৬ সালের গ্রীষ্মে ইউরোপে চরম তাপদাহে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। এর মধ্যে ৩২ হাজার ৬০০-র বেশি মৃত্যুর জন্য জলবায়ু পরিবর্তনকে সরাসরি দায়ী করছেন বিজ্ঞানীরা।
জেরুজালেমের মাহানে ইয়েহুদা বাজারে যাওয়ার পথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপ করা হয়েছে। এর আগে তেল আবিবের এক বাজারেও তাকে জিম্মিদের স্বজনদের বিক্ষোভের মুখে পড়তে হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনা, আন্ডারসি ক্যাবল, ডেটাসেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রে আঘাত হানার হুমকি দিয়েছে ইরান।
কানাডায় অস্থায়ী বসবাসের ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগে দুই শতাধিক বাংলাদেশি নাগরিকের নাম উঠেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।
সৌদি আরবের বিভিন্ন কারাগারে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন। এর মধ্যে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত জানতে সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে রায়ের অনুলিপি চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার বিশেষ সুযোগ শেষ হওয়ায় শুক্রবার থেকে ফের আগের নিয়মে রাত ৮টায় বন্ধ হবে সব বিপণিবিতান ও শপিংমল। বিদ্যুৎ সাশ্রয়ে এই সময়সূচি বহাল রাখা হয়েছে।
কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোরসহ মোট চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। মোবাইল ফোন ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।
মোংলা বন্দর পরিদর্শন করে জেটি সুবিধা, কনটেইনার ইয়ার্ড ও সম্প্রসারণ প্রকল্প ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় বন্দরের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি ও দ্রুত পণ্য খালাসের নির্দেশ দেন তিনি।