মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর গাছ পড়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
ভারতের উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড় অর্ণবের গতি কমেছে। এর ফলে বাংলাদেশে আগে যে পরিমাণ বৃষ্টির পূর্বাভাস ছিল, তা না–ও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য ও গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে দলটির বিবৃতির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সংলাপে অর্থনৈতিক নীতিনির্ধারণ ও বৈশ্বিক আর্থিক ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দুতে মানবাধিকারকে স্থান দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
ইসরায়েলে সাধারণ নির্বাচনে ভোট গণনা শেষে এগিয়ে থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি শক্তিশালী ও জাতীয়তাবাদী ডানপন্থি সরকার গঠনের ঘোষণা দিয়েছেন।
কাগজবিহীন বিচারিক কার্যক্রমের পরিধি বাড়াতে আগামীকাল ঢাকায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু করা হচ্ছে। এর মাধ্যমে অনলাইনে মামলা দায়ের ও শুনানির সুযোগ পাবেন বিচারপ্রার্থীরা।
মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া সংকট কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ মত ব্যক্ত করেন।
রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে খান এক্সপ্রেস বাসের ধাক্কায় তিনজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
টোকিওতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
চীনের বাজারে বাংলাদেশের রপ্তানি বিস্তার ও বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশি উদ্যোক্তাদের ‘থ্রি ফ্রি’ ও ‘থ্রি ফেসিলিটেশন’ নীতিমালার আওতায় ছয়টি বিশেষ সুবিধা দিচ্ছে চীন।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন।