ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরিয়ম বেগমের মরদেহ দাফনের বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, তার প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরেই চিত্রনায়িকা পপি লোকচক্ষুর আড়ালে রয়েছেন এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন। এমন পরিস্থিতিতে মায়ের মৃত্যুর খবর চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি করেছে। একসময় ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করা পপি বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন।