নিজস্ব প্রতিবেদক: নিয়মিত প্রকাশনার ৩০ বছর বহুল প্রচারিত ও জনপ্রিয় পত্রিকা ‘দি ক্রাইম” এখন মাল্টিমিডিয়ায় রূপ দেওয়া হয়েছে। পাঠক এবং দর্শকদের কথা বিবেচনা করে পত্রিকাটির সকল নিউজ এবং প্রতিবেদনগুলো সচিত্র প্রতিবেদন হিসেবে মাল্টিমিডিয়া বিভাগ থেকে দর্শকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিয়েছে “দি ক্রাইম” কর্তৃপক্ষ।
গতকাল শনিবার(০৩ ডিসেম্বর)বেলা ১০ টার সময় নগরীর কোতোয়ালী থানাধীন আদালত ভবনের বিপরীত পার্শ্বে আশফি রঙ্গম টাওয়ারে “দি ক্রাইম এর মাল্টিমিডিয়া কার্যালয়ে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।
“দি ক্রাইম” এর নিউজ এডিটর রতন বড়ুয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন “দি ক্রাইম” এর জেষ্ঠ্য প্রতিবেদক মো.আনোয়ারুল হক আনোয়ার।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ক্রাইমের সম্পাদক আশীষ চন্দ্র নন্দী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- “দি ক্রাইম” এর সাতকানিয়া প্রতিনিধি সুকান্ত বিকাশ ধর, বাঁশখালী প্রতিনিধি জামাল উদ্দিন জাহেদ, জেষ্ঠ্য ভিডিও এডিটর অঞ্জন দাশ নগর প্রতিনিধি মনির আহমেদ চৌধুরী, রাউজান প্রতিনিধি সঞ্জয় বড়ুয়া মুন্না, স্টাফ রিপোর্টার গৌতম চক্রবর্তী, নগর প্রতিনিধি অরূপ চন্দ, নগর প্রতিবেদক মোহাম্মদ জাবেদুর রহমান, কক্সবাজার সদর প্রতিনিধি প্রদীপ দাশ, কক্সবাজার জেলা প্রতিনিধি বিজন কুমার বিশ্বাস, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি মো. ফয়েজুল আবেদীন, নগর প্রতিবেদক মো. জাহাঙ্গীর হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি বশির আহমেদ, আনোয়ারা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম ও এম ডি এইচ রাজু, ফটো সাংবাদিক সঞ্জীব বড়ুয়া উদয়ন, কাঞ্চন আচার্য ও নগর প্রতিবেদক নাছির আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে ‘দি ক্রাইম’ আয়োজিত ‘গানে গানে পরিচয় ২০২৬’ এর প্রচারপত্র উন্মোচন করেন দি ক্রাইমের সম্পাদক।




