প্রেস বিজ্ঞপ্তি: বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক বিজয় দিবস পালন করা হয়েছে।আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) ও দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
উপস্থিত ছিলেন- বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী সংগঠক, কবি ও বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বিপ্লব জলদাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, নির্বাহী সদস্য অর্পিতা ঘোষ প্রমুখ।
এ সময় বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন ও বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে ১৯৭১ সালের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।




