ঢাকা অফিস: সম্প্রতি সেনাবাহিনী প্রধানের পদে থেকে ইসলামের নামে চলমান বিভিন্ন মত পথ দল মতবাদ নিয়ে কোনো এক বিতর্কিত পক্ষের পক্ষে কথা বলা বাঁ ধর্মের নামে বিতর্কিত ফতোয়াবাজি করা মারাত্মক অন্যায় এবং ধর্ম ও রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক। আজ মঙ্গলবার(০৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এ মন্তব্য করেন।
তিনি বিবৃতিতে বলেন, সেনাবাহিনী প্রধান কোনো বিশেষ দল মতবাদ গোষ্ঠীর হয়ে কথা বলার জন্য নন, ইসলামের নামে অনেক পরস্পর বিপরীত ধারা আছে। জনগণের সবার প্রতিষ্ঠান সেনাবাহিনী প্রধানের পদে থেকে ধর্মের নামে বিতর্কিত ফতোয়াবাজি করা মারাত্মক অন্যায় এবং ধর্ম ও রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক। শরিয়ত বেদাআত ইত্যাদির সঠিক ধারার বিপরীত অনেক অপব্যাখা ও অপপ্রয়োগ এবং বিভ্রান্তি ও বিতর্ক আছে। ইসলামের নামে ইসলামের আসল ধারার বিপরীত অনেক বাতিল মতবাদ আছে যারা ঈমানী বিষয়কে শিরিক বেদাআত বলে এবং শিরিক কুফর খুন জুলুম মুলুকিয়ত ধর্ষণ বলাৎকারকে ধর্মের নামে চালায়। জনগণের সবার প্রতিষ্ঠান সেনাবাহিনী প্রধানের পদে থেকে ধর্মের নামে বিতর্কিত ফতোয়াবাজি করা মারাত্মক অন্যায় এবং ধর্ম ও রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক।
আল্লামা ইমাম হায়াত বলেন, ওয়াবিবাদ মওদুদিবাদ সালাফিবাদ ইসলামের ইসলামের ছদ্মনামে কুফরি বেদাআত। ইসলামী রাষ্ট্রের নামে জংগীবাদ সন্ত্রাসবাদ সাম্প্রদায়িক স্বৈররাজনীতি দলীয় বাতিল মতবাদ চাপিয়ে দিয়ে একক গোষ্ঠবাদি স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার মত কুফরি বেদাআত আর কিছু নেই। তাই শরিয়ত বেদাআত নিয়ে কথা বলতে হলে সেনাবাহিনী প্রধানের পদ থেকে পদত্যাগ করে বলা উচিত। জনগণের সবার প্রতিষ্ঠান সেনাবাহিনী প্রধানের পদে থেকে ধর্মের নামে বিতর্কিত ফতোয়াবাজি করা মারাত্মক অন্যায় এবং ধর্ম ও রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক। ইসলামের নামে চলমান বিভিন্ন বিপরীত ধারার কোনো বিশেষ বিতর্কিত দল মতবাদ গোষ্ঠীর ভাষায় কথা বলা বা কোনো বিতর্কিত মতবাদের পক্ষে কথা বলা সেনাপ্রধানের জন্য মোটেই সমীচীন নয়। শরিয়ত বেদাআত নিয়ে কথা বলতে হলে সেনাবাহিনী প্রধানের পদ থেকে পদত্যাগ করে বলা উচিৎ। সেনাবাহিনী প্রধান কোনো বিশেষ দল মতবাদ গোষ্ঠীর হয়ে কথা বলার জন্য নন,উনার জানা উচিৎ ইসলামের নামে অনেক পরস্পর বিপরীত ধারা আছে।
তিনি বলেন, আমরা ইসলামের আসল ধারার প্রতিনিধিত্বশীল বিশ্ব সংগঠন বিশ্ব সুন্নী আন্দোলন World sunni movement সেনাপ্রধানকে ফতোয়াবাজি থেকে বিরত থাকার এবং ওয়াবিবাদ সালাফিবাদ মওদুদিবাদ তালেবান জংগীবাদ উগ্রবাদের প্রশ্রয় থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। সেনাবাহিনী প্রধানের পদে থেকে ইসলামের নামে চলমান বিভিন্ন মত পথ দল মতবাদ নিয়ে কোনো এক বিতর্কিত পক্ষের পক্ষে কথা বলা সেনাবাহিনী প্রধানের জন্য অন্যায় অনধিকার এবং দ্বীন ও রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক। ওয়াবিবাদ সালাফিবাদ মওদুদিবাদ তালেবান কুফরি চক্র ঈমানকে বেদাআত বলে এবং কুফর হারাম বেদাআতকে নিজেদের মনগড়া শরিয়তের নামে চালিয়ে দেয়। ধর্মের নামে নিজেদের কুফর খুন জুলুম ধর্ষণ বলাৎকার মুলুকিয়ত সব অন্যায় অবিচার অপরাধ চালায়। ইসলামী রাজনীতির নামে দলীয় কুফরি মতবাদ কায়েম করে রাষ্ট্র জবরদখল করার ষড়যন্ত্র করে। ইসলামের নির্দেশিত রাজনৈতিক দিকদর্শন ইসলামের নামে রাষ্ট্র নয় মানবতার রাষ্ট্র।




