ঢাকা অফিস: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ সোমবার(১৫ ডিসেম্বর) তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তর পরিদর্শন করেন। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আবদুল জলিল ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম এবং বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, গণযোগাযোগ অধিদপ্তরকে অন্তর্বর্তীকালীন সরকার ও তৃণমূল পর্যায়ের মানুষের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার পাশাপাশি সচেতনতামূলক প্রচারণাও অব্যাহত রাখতে হবে।

উপস্থিত ছিলেন- জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো: মনিরুজ্জামান, সদর দপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু’মেন, পরিচালক (প্রচার ও সমন্বয়) জনাব ডালিয়া ইয়াসমিনসহ সকল উপপরিচালক, সহকারী পরিচালক এবং অধিদপ্তরের সংশ্লিষ্টরা।