প্রেস বিজ্ঞপ্তি: “আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন” নাগরিক উদ্যোগ এর অন্যতম প্রধান উপদেষ্টা, কুমিল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম সরকারী কলেজের প্রাক্তন অধ্যাপক এবং একুশে পদক ও বাংলা একাডেমী পদকে ভূষিত বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র ড. মাহবুবুল হক-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন আন্তর্জাতিক ‘পণ্ডিত বিহারের বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন নাগরিক উদ্যোগ’-এর সভাপতি একুশে পদকে-২০২৪ এ ভূষিত জ্ঞানতাপস ড. জিনবোধি ভিক্ষু ও সাধারণ সম্পাদক নাট্যশিক্ষক মোস্তফা কামাল যাত্রাসহ তাপস হোড়, এডভোকেট প্রদীপ চক্রবর্তী, স্থপতি বিজয় তালুকদার, সাংবাদিক আশিক আরিফিন, নাট্যধারকর্মী মোহাম্মদ রাসেল, অমিত বড়ুয়া, সুযশ চৌধুরী প্রমুখ।
একাডেমিক, নন-একাডেমিক গ্রন্থ প্রণেতা বাংলা ভাষার বানান রীতি সুশৃঙ্খল করার ক্ষেত্রে প্রয়াত ড. মাহবুবুল হক-এর অকৃত্রিম ভূমিকা ও অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ‘আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন নাগরিক উদ্যোগ’ পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি ও পারলৌকিক মুক্তি কামনা করেছে।




