প্রেস বিজ্ঞপ্তি: বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ শনিবার (০৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, “সাংবাদিক পীর হাবিবুর রহমান তাঁর লেখনীর মাধ্যমে আমাদের মনোজগতে নতুন চিন্তার খোরাক যোগাতেন। তাঁর লেখনীতে সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলী এবং নানাবিধ জটিল বিষয়ের প্রাঞ্জল বিশ্লেষণ আমরা প্রত্যক্ষ করেছি।”
শোকবার্তায় তিনি আরও বলেন, “সাংবাদিক পীর হাবিব বড় অবেলায় চলে গেলেন। দেশ ও জাতিকে আরও অনেক কিছুই দেওয়ার ছিল তাঁর।”
শোকবার্তায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Post Views: 617



