নাটোরের বাগাতিপাড়া উপজেলার যোগীপাড়া মোড় বাজারে অবস্থিত বন্ধু সুপার শপে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা দোকানের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা দোকানের ভেতরে থাকা নগদ অর্থ ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

দোকানমালিক আবিদুল হক আসিফ জানান, পরদিন সকালে দোকান খুলতে এসে তিনি টিনের চালা কাটা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। তিনি হিসাব করে দেখেছেন যে, দোকান থেকে নগদ প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা এবং আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, চোরেরা কয়েক দফায় দোকানে প্রবেশ করে মালামাল ও নগদ টাকা বাইরে নিয়ে যাচ্ছে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং তা বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।