বনানী (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর বনানী থেকে মলম পার্টির ১ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মোঃ মাহবুব আলম শামিম (৫৭)।আজ শনিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২ ঘটিকায় তাকে আটক করা হয়।
জানা গেছে, মহাখালী ট্রাফিক জোন এর অন্তর্গত বনানী ১১নং রোড ক্রসিং এলাকায় এএসআই নাজির মিয়া কর্তব্যরত ছিলেন। উক্ত সময়ে এক ব্যক্তির মাধ্যমে তিনি সন্দেহজনক মলম পার্টির সদস্য সম্পর্কে তথ্য পান। এএসআই নাজির মিয়া তাৎক্ষণিক ওই সন্দেহজনক ব্যক্তিকে আটক করেন। তার দেহ তল্লাশি করে আপাতদৃষ্টিতে মনে হওয়া পুলিশের কিছু ভুয়া ভিজিটিং কার্ড, বাইরের কম্পিউটার থেকে প্রিন্ট করা এনআইডি, কাগজের কয়েকটি পুটলিতে সন্দেহজনক রাসায়নিক দ্রব্য এবং রাসায়নিক দ্রব্য মিশ্রিত কিছু সাদা কাগজ ও প্রিন্ট কাগজ পাওয়া যায়। পরবর্তীতে তাকে বনানী থানায় হস্তান্তর করা হয়।