আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশে রেকর্ড বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে প্রদেশটির একটি বিমানবন্দর প্লাবিত হয়েছে।

এমনকি বানের পানিতে প্লাবিত শহরের রাস্তায় কুমির ঘুরে বেড়াতেও দেখা গেছে। পরিস্থিতি বিবেচনায় হাজারও মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। খবর বিবিসির।

রেকর্ড বৃষ্টিপাত অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সুদূর উত্তরাঞ্চলে ব্যাপক বন্যার সৃষ্টি করছে। কর্তৃপক্ষের ধারণা, অস্ট্রেলিয়ার এই অঞ্চলে এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা।

হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তবে এখনও বহু মানুষ পানিতে আটকা পড়ে আছেন।

কেয়ার্নস বিমানবন্দরের বিমানগুলো পানিতে ডুবে গেছে, শহরের মাঝখানে রাস্তায় একটি কুমির দেখা গেছে এবং লোকজন নৌকায় করে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

তবে এখন পর্যন্ত কোনও মৃত্যু বা কারো নিখোঁজ থাকার খবর পাওয়া যায়নি, গত শনিবার কেয়ার্নসে বজ্রপাতের পর ১০ ​​বছর বয়সী এক মেয়ে আহত হয় এবং তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

প্রবল বৃষ্টিপাত আরও ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদ্যমান এই পরিস্থিতিতে শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। অনেক বাড়ি বন্যার পানিতে প্লাবিত হয়েছে, বিদ্যুৎ ও রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অনেক এলাকায় নিরাপদ খাবার পানীয় কমে যাচ্ছে।

কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী (প্রিমিয়ার) স্টিভেন মাইলস অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেছেন, আমি যতটা মনে করতে পারি প্রাকৃতিক এই বিপর্যয়টি (অতীতের তুলনায়) সবচেয়ে খারাপ’।

তিনি বলেন, আমি কেয়ার্নস শহরের স্থানীয়দের সঙ্গে কথা বলছি এবং তারা বলছেন, তারা এর আগে এরকম বন্যা কখনও দেখেনি।