দি ক্রাইম ডেস্ক: সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এলাকায় স্থানীয় লোকজন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, তিনি নিয়মিত মদ্যপান করতেন এবং মাঝে মধ্যে বাড়ি থেকে কোথাও চলে যেতেন। কয়েকদিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগেরও চেষ্টা করেন, তবে তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে স্থানীয়রা পুকুরে তার মরদেহ দেখতে পান।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে আমিসহ পুলিশ ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে। পরে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।




