নুরুল ইসলাম: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ১৬বছরের মো. সোহান উদ্দিন নামে এক কিশোর মারা গেছে বিষাক্ত গোখরো সাপের কামড়ে। গত ২৭ জুন শনিবার দিবাগত রাত ২টায় নিজ শয়নকক্ষে মশারির ভিতরে বিছানায় সাপটি তাকে কামড়ায় বলে সূত্র জানায়। উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান মনুমিয়া চৌধুরী পাড়ায় ঘটেছে এঘটনা। এ কিশোর মোঃ জহির উদ্দিনের পুত্র বলে জানা যায়।
সাপের কামড়ে ঘুম থেকে জেগে উঠে সাপ ধরে ফেলে এ কিশোর। সাপটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে মেরে ফেলে। ততক্ষণে এ কিশোর বিষে আক্রান্ত হয়। স্বজনরা তাকে নিয়ে স্মরণাপন্ন হয় ওঝা-বৈদ্যের নিকট। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পরদিন সকালে তাকে নেয়া হয় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন।
Post Views: 4




