নগর প্রতিবেদক: কর্ণফুলী নদীর দক্ষিণ (বাম) তীরে নগর সম্প্রসারণের পথে সকল বাধা অপসারণ করা হবে। ৫১০টি প্লট সমৃদ্ধ সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটির উন্নয়নে সার্বিক সহায়তা দেবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। নগরীর তীব্র আবাসন সংকট নিরসনে এ প্রকল্পটি জরুরী ভিত্তিতে বাস্তবায়ন করা প্রয়োজন ।
আজ সোমবার(২৯ জুন) বিকেল ৩টায় সিডিএর চেয়ারম্যান কার্যালয়ে কর্ণফুলী হাউজিং সোসাইটির প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এ অভিমত ব্যক্ত করেন ।
তিনি বলেন, ওয়ান সিটি টু টাউন পরিকল্পনায় কর্ণফুলী নদীর দুই পাড়ে বাকলিয়া- কর্ণফুলী (সিএমপি) মহানগরের আওতাভুক্ত। এখানে টোলের কারণে উভয় পাড়ের বাসিন্দারা বসবাস ও নগর সম্প্রসারণ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে । নগরায়নের স্বার্থে এ প্রতিবন্ধকতা দূরীকরণে সরকারের উচ্চ মহলে আলোচনা করা হবে ।
এ সময়ে প্লট মালিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহ্সান বলেন, চউক কার্যালয় থেকে একটি মহল উক্ত হাইজিং প্রকল্পে সিভিল এভিয়েশনের প্রতিবন্ধকতার গুজব ছড়ানোর কারণে এবং প্ল্যান পাশে নানা সংকট এ প্রকল্পকে বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে । পানি সংকট নিরসনে প্রকল্পে প্লট মালিকরা সিডিএ সহায়তায় ওয়াসার ভান্ডালজুরি প্রকল্প উদ্যোগ নিয়েছে । যা দ্রুত বাস্তবায়নে চউক চেয়ারম্যান এর আন্তরিক্ত হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন ।
সিডিএ চেয়ারম্যান সমিতি নেতৃবৃন্দের বক্তব্য ধৈর্য্যের সাথে শুনেন এবং প্রতিটি সমস্যা সমাধানে তিনি ভুক্তভোগীদের পাশে থাকার আশ্বাস দেন । এ সময়
সমিতির নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও একসেট বই উপহার দেন ।
মত বিনিময়কালে সিডিএ কর্ণফুলী প্রকল্পে প্লট মালিক সমিতির উদ্যোগ একটি দৃষ্টিনন্দন জামে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নব নিযুক্ত চেয়ারম্যানকে অবহিত করা হয় এবং এটির ভিত্তি প্রস্তর স্থাপনে তাঁকে অনুরোধ জানালে তিনি এতে সম্মত হন এবং অতিসত্বর তিনি প্রকল্প সরেজমিনে পরিদর্শন ও মসজিদের ভিত্তি ফলক উম্মোচনের সদয় সম্মতি প্রদান করেন ।
উপস্থিত ছিলেন- জামে মসজিদ নির্মাণ কমিটির সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহ্সান, সমিতির জেনারেল এয়াছিন, সহ- সম্পাদক সাইফুল হুদা, অর্থ সম্পাদক, এডভোকেট মোহাম্মদ সেলিম, প্রচার সম্পাদক সাইফুজ্জামান রাফি, নির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে গিয়াস উদ্দিন, এজায়ত উল্লাহ, মোঃ ফয়সাল আলম, মোঃ শাহ ই আলম, ডাঃ সাইফুদ্দিন, মোঃ মইনুল ইসলাম, মোঃ আব্দুল মালেক, ডাঃ রফিকুল আহমেদ, এ কে শিকদার, মোঃ ইকবাল, নজরুল হোসেন প্রমুখ ।




