আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল-হামাস চলামান যুদ্ধে ৬দিনের যুদ্ধবিরতি শেষে গাজায় আবার স্থল ও বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। অভিযানের প্রথম দিনেই গাজায় নিহত হয়েছেন ১৮০ জন ফিলিস্তিনি। গাজা নিয়ন্ত্রণকারী হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে এএফপি।

যুদ্ধ শুরুর পর গত দেড় মাসে দুপক্ষের মধ্যে জিম্মি-বন্দি বিনিময় এবং গাজায় মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ করে দিতে ২৫ নভেম্বর সাময়িক যুদ্ধবিরতিতে পৌছায় ইসরায়েল ও হামাস। বিরতি শেষে শুক্রবার (১ ডিসেম্বর) ভোরে গাজায় আবারো অভিযান শুরু করে ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শুক্রবার ভোরে গাজা থেকে রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর হিলোটে। আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। রকেট হামলার পরপরই ফের গাজায় অভিযানের ঘোষণা দিয়েছিলো আইডিএফ।

গাজা নিয়ন্ত্রণকারী হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে অন্তত ১০০টি স্থাপনায় শুক্রবার নতুন করে গোলা বর্ষণ করেছে ইসরায়েল বিমানবাহিনী।

গত ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা করে হামাস, এরপর গত দেড় মাসেরও বেশি সময় যুদ্ধ চলেছে দুপক্ষের মধ্যে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের কারনে গত ২৫ নভেম্বর অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল এবং হামাস। নভেম্বরের মাঝামাঝি কাতারের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে সম্মত হয় দুপক্ষ। যুদ্ধবিরতির ৬ দিন ২৫-৩০ নভেম্বর পর্যন্ত মোট ৯৪ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে ১৮০ বন্দিকে ছেড়ে দিয়েছে ইসরায়েল।