নিলুফার ইয়াছমিন
কিছু অঘটন ঘটে কিছু সত্য উদঘাটনের জন্য কিছু দুঃখ আসে নিজেকে তৈরি করার জন্য কিছু সুখ আসে জীবনকে রাঙানোর জন্য কনো কিছুই উদ্দেশ্য বিহীন নয়। একেকজনের জীবন একেক রকমে সাজানো প্রত্যেকের জীবনেই এ সব আসবেই সে যতই শিক্ষিত বা জ্ঞানী হোননা কেন এগুলোকে অবজ্ঞা করার কোন অবকাস নেই । সব কিছুকে সাথি বানিয়েই পথ চলতে হবে সত্যের সাথে ।
সব বিষয়ের সাথেই বহু রকমের বহু কিছু জড়িত থাকবেই যেমন ইবাদকারী লোক চিনতে গেলেই বাহিরের দৃষ্টিতে বহু রকম কিন্তু অন্তর্দৃষ্টিতে এক হলেই সে সত্য হয় । জাতি ভিন্ন, গোত্র ভিন্ন, সমাজ ভিন্ন হতে পারে কিন্তু সত্য সব ক্ষেত্রেই এক ও অভিন্ন । সত্যের প্রশ্নে মুসলমানদের জন্য নামাজ, অন্যদের ক্ষেত্রে অন্য কিছু । মুসলমানদের নামাজই হল বেহেশতের চাবি , অনান্যানদের কারও মুর্তিপুজা, কারও সাধু আশনে ধ্যান, আবার কারও মাতমের মাধ্যমে ইবাদত করে থাকে যে যেভাবেই করোক এটা যার যার ব্যক্তি কেন্দ্রিক কিন্তু মুল উদ্দেশ্য কি ?
মুসলমানদের উদ্দেশ্য নামাজই হল বেহেশতের চাবি । এই চাবি পাইতে চাইলে নামাজ দরকার, নামাজ আদায় করতে চাইলে কি কি দরকার ? যা দরকার তা হল ওজু, গোসল, জায়নামাজ, সুরা কেরাত ও নিয়ত কিন্তু কোরান কি বলতেছে ? নামাজ বেহেস্তের চাবি কিন্তু নামাজের চাবি (তাহারাত) পবিত্রতা । পবিত্র মনের নামাজই হল বেহেশতের চাবি । এখন কারও মনই যদি পবিত্র না হয় তবে তার নামাজ, পুজা, ধ্যান এ সবই বিফলে যাবে ।
এই পবিত্রতা কি ভাবে হওয়া যায় তার শিক্ষা কে দিবে? যে দেয় সেই হলেন গুরু কারণ গুরু শব্দের অর্থ হচ্ছে গু মানে অন্ধকার রু মানে আলো অর্থাত্ যিনি অন্ধকার হতে আলোর পথ দেখান তিনিই গুরু । কোরানে পাই এক ঘন্টা জ্ঞান অর্জন করা ৭০ বছর এবাদত করা অপেক্ষা উত্তম , দায়েমি নামাজ ওয়াক্তিয়া নামাজ হতে অধিক মর্যাদাকর, এবং যে তার নফসকে চিনেছে সে তার রবকেই চিনে ফেলেছেন । মুল কথা নিজেকেই চিনতে হবে ।
সব বিষয়ের জন্যই আলাদা আলাদা প্রতিষ্ঠান আছে কিন্তু নিজেকে চিনার কোন প্রতিষ্ঠানের প্রয়োজন আছে কি ? যদি মনে করেন আছে তবে সেটা কোথায় ? হ্যাঁ আছে যা একমাত্র এই বাংলার বুকে মাত্র একজন ব্যক্তিই প্রতিষ্ঠা করে গেছেন তিনিই হলেন চেরাগে জান শরিফ কালান্দার জাহাঙ্গীর আল সুরেশ্বরী ।
তাঁর মুখেই কেবল এমন অপ্রকাশিত মহা সত্য বাণীগুলোই শোনতে পাই, তা হচ্ছে-
১. পীর বড় নয় সত্য পাওয়াটাই বড়।
২. পীর ধরা শেরেক কিন্তু এটাই শেষ শেরেক।
৩. আসো বসো মুরিদ হও কথা মত ধ্যানসাধনা কর সত্য না পাও আমাকেও ফেলে দাও । আরও অনেক সত্য ঘটনা লিখে গেছেন যা তাঁর বই গুলো পড়লেই বুঝতে পারবেন ।
জ্ঞান অর্জন কর দোলনা হতে কবরে যাওয়ার আগ পর্যন্ত ।
‘‘জয় মহারাজ’’



