প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পো শ্রমিক লীগ রেজিঃ নং চট্ট -১৪৬৯ এর আলোচনা সভা ও জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল ৩ টায় বাকলিয়া কল্পলোক আ/এ,১ নং রোডে জমায়েত হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শাহ আমানত সেতু সংযোগ সড়ক তুলাতলী, রাজাখালী হয়ে নতুন ব্রীজ শহীদ বদরুজ্জামান চত্বরে র্যালির সমাপ্তি হয়। উক্ত র্যালি পুর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উজ্জ্বল বিশ্বাস।
সাধারণ সম্পাদক মো ওসমান গনির সষ্ণালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ শফর আলী।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো আলমগীর, মো লোকমান হাকিম, মো এরশাদ, মো বাদশা, বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি মো আবুল হাসেম, সহ সভাপতি মো মোশাররফ হোসেন খান, সহ সাধারণ সম্পাদক মিন্টু দে, সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান, মো.এরশাদ, দপ্তর সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী, প্রচার সম্পাদক মো কাপ্তান মিয়া, চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পো শ্রমিক লীগ রেজিঃ নং চট্ট -১৪৬৯ এর বাকলিয়া শাখা কমিটির সভাপতি মো বারেকুল ইসলাম, কার্যকরী সভাপতি মো জামাল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো সাহাব উদ্দীন সহ নেতৃবৃন্দরা।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ শফর আলী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু নিজ হাতে ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেছিলেন দেশের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায়। জাতির জনক বঙ্গবন্ধু কন্য দেশরত্ন শেখ হাসিনা মেহনতী মানুষের ভাগ্যন্নোয়নে শ্রম বান্ধব আইন ও বিধি প্রনয়ন করে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিনত করতে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করেছে। এই শ্রমবান্ধব সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে চতুর্থ শিল্পায়নের বিশ্বে বৈষম্যমুক্ত শোভন কর্মক্ষেত্র নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচনে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে সড়ক পরিবহন শ্রমিকদের জ্বালাও পোড়াও ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
জানান।




