নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কী এগিয়ে যেতে থাকবে, নাকি পেছনের দিকে যাবে? তা নির্ধারণ হবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে। দেশকে এগিয়ে নিতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। ১১ অক্টোবর বুধবার লোহাগাড়া উপজেলা আওয়ামলীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামলীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। দক্ষিণ চট্টগ্রামে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলেক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে আয়োজন করা হয় লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের এ বর্ধিত সভা।
সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী। সভার সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু। প্রধান অতিথির বক্তব্যে পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী আরো বলেন আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য একটি মহল তৎপর। এ অপশক্তি কাজ করছে নির্বাচন বাঞ্চালের জন্য। এসব ব্যাপারে আওয়ামীলীগ নেতাকর্মীদের সজাগ থাকতে হবে বলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি। তিনি বলেন, আওয়ামীলীগের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আওয়ামলীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সেসব ষড়যন্ত্রের মোকাবিলা করেছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আগামী ২৮ অক্টোবর দক্ষিণ চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সভা সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। এ বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ উপদেষ্ঠা কমিটির সদস্য এরশাদুল হক ভেট্টু, দপ্তর সম্পাদক চেয়ারম্যান বিজয় কুমার বড়–য়া, কার্যনির্বাহী সদস্য জান মোহাম্মদ সিকদার, শহিদুল করিম সেলিম, লোহাগাড়া উপজেলা আওয়ামলীগ সহ-সভাপতি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, সহ-সভাপতি নিবাস দাশ সাগর, আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, চেয়ারম্যান হারুনর রশিদ, কৃষকলীগ নেতা আলী আহমদ, মৎস্যজীবীলীগ নেতা হারুনর রশিদ রাসু, যুবলীগ নেতা জহির উদ্দীন, ছাত্রলীগ নেতা এরশাদুর রহমান রিয়াদসহ উপজেলাধীন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি-সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা প্রমুখ।




