নগর প্রতিবেদক: কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য সংগ্রহ ও কার্যক্রম অনুষ্ঠান আজ সোমবার (০২ অক্টোবর) বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন। তা আজ আর স্বপ্ন নয় বাস্তবে রূপান্তরিত করে দেখিয়েছেন। তিনি দেশকে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা হাতে নিয়েছেন সেটাই বাস্তবায়ন হতে বেশি সময় লাগবেনা। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান যুবলীগ দেশ ও জনগণের জন্য স্মার্ট পরিকল্পনায় কাজ করে যাচ্ছে।

পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, দেশের কল্যাণে বর্তমান সরকারের যে উন্নয়ন অগ্রগতি তা বিশ্ব দরবারে অধিকতর প্রশংসনীয়। ইতিমধ্যে অনেক বড় বড় প্রকল্প উদ্বোধন করে তিনি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন, সামনে আরো বেশ কিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। তাই আসুন উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার সরকারকে আগামি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার শপথ নিই।

উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি মর্তুজা কামাল মুন্সী, তোহিদুল আলম,শহীদুল ইসলাম,ড.নাসির উদ্দিন, মাইনুউদ্দিন চৌধুরী,এডভোকেট শাহাদাত কবির বাহাদুর, যুগ্ম সম্পাদক শফিউল আজম শেফু, সংগটনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ, বেলাল হোসেন মিটু, আবিদ হোসেন, আ,ন,ম, ফরহাদুল আলম, প্রচার সম্পাদক সাইফুল হাসান টিটু, দপ্তর সম্পাদক রাজু দাশ হিরো, সমাজ কল্যান সম্পাদক সিরাজুল ইসলাম, ত্রাণ সম্পাদক মহিউদ্দিন মুরাদ,বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক জাহেদুল হক চৌধুরী মার্শাল, জন শক্তি সম্পাদক অমল রুদ্র।
বোয়ালখালী উপজেলা আওয়ামী যুবলীগ’র সভাপতি আব্দুল মন্নান রানা, আনোয়ারা উপজেলা আহবায়ক শওকত ওসমান, উত্তর সাতকনিয়া সভাপতি আ,স,ম, ইদ্রিস, লোহাগড়া উপজেলার আহবায়ক মোহাম্মদ জহির, পটিয়া পৌর সভার সভাপতি নুরুল আলম সিদ্দিকী, কর্নফুলী উপজেলার সাধারণ সম্পাদক সেলিম হক, উত্তর সাতকানিয়া উপজেলার সাধারন সম্পাদক ওসমান আলী, চন্দনাইশ উপজেলার যুগ্ম আহবায়ক তসলিম উদ্দিন, লোহাগাড়া যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফারুক, সাতকানিয়া উপজেলার যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন, পটিয়া উপজেলার যুগ্ম আহবায়ক মাষ্টার রিটন নাথ, সাতকানিয়া যুগ্ম আহবায়ক হারিজ মোহাম্মদ, বোয়ালখালী উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েম কবির প্রমূখ।




