প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন সকাশে চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পো শ্রমিক লীগ রেজিঃ নং চট্ট-১৪৬৯ এর সদ্য নবনির্বাচিত নেতৃবৃন্দ আজ রবিবার (০১ অক্টোবর)সকাল ১১টায় নগরীর সিজেকেএস মিলনায়তনে সৌজন্য সাক্ষাতে সংগঠনের সভাপতি উজ্জ্বল বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো ওসমান গনির সষ্ণালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মো আবুল হাসেম, সহ- সভাপতি মো মোশাররফ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো ইউছুফ, সহ- সাধারণ সম্পাদক মিন্টু দে, সাংগঠনিক সম্পাদক মো মিজান, মো এরশাদ, অর্থ সম্পাদক সুভাষ নাথ, দপ্তর সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী, প্রচার সম্পাদক মো কাপ্তান মিয়া, কার্যকরী সদস্য মো আনোয়ার হোসেন, আবু তাহের প্রমূখ।
মতবিনিময়ে সংগঠনের প্রধান উপদেষ্টা চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, শ্রমিকের ন্যায় সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় নির্বাচিত নেতৃত্বের কোন বিকল্প নেই। যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা হলে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ঐক্যের প্রয়োজন। সংগঠনের প্রতিনিধি নির্বাচন দাবি অপরাধ হতে পারেনা, মিথ্যা মামলায় হয়রানি করে সংগঠনের ব্যানারকে ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিনত করা অন্যায়, দন্ডনীয় অপরাধ।
তিনি আরো বলেন, সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক আইনসম্মত নির্বাচিত প্রতিনিধি নির্বাচন নিয়ে বেআইনী অপপ্রচারে ঘরে বসে প্রহসনমুলক নির্বাচন উপ-পরিষদ গঠন, তপশীল ঘোষণায় বিশৃংখলা সৃষ্টির ষড়যন্ত্র করে কেউ সফল হয়েছে নজির নেই। শ্রমিকের কল্যাণে আদায়কৃত অর্থ আত্মসাৎ করলে আইনগত পদক্ষেপ গ্রহনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তথাকথিত বিরোধী দলীয় আন্দোলনের নামে ষড়যন্ত্র প্রতিহত করতে শ্রমিক লীগের সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।
মতবিনিময় শেষে চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পো শ্রমিক লীগ রেজিঃ নং চট্ট ১৪৬৯ এর নবনির্বাচিত নেতৃবৃন্দরা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়রকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান।




