নগর প্রতিবেদক: শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ভোট চোর হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর পাহাড়তলী সাগরিকা স্কয়ারের সামনের মাঠে পাহাড়তলী থানা বিএনপির উদ্যোগে ৫ অক্টোবর চট্টগ্রাম অভিমুখে বিএনপি রোডমার্চ কর্মসূচির সমর্থনে আয়োজিত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ কথা বলেন।

তিনি বলেন, সারা বিশ্বে তারা বন্ধুহীন একঘরে হয়ে গেছে। সরকারের অপকর্মের খেসারত দিতে হচ্ছে দেশের জনগণকে। সরকার এখন লাইফ সাপোর্টে, যে কোনো সময় বিদায়ি সাইরেন বেজে উঠবে। দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। এই এক দফা দাবিতে বিএনপিঘোষিত আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম অভিমুখে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের রোডমার্চে অংশগ্রহণ করে সবাইকে ইতিহাসের সাক্ষী হওয়ার আহ্বান জানান নোমান।

আবদুল্লাহ আল নোমান বলেন, কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত করে ক্ষমতা প্রলম্বিত করার সুযোগ আওয়ামী লীগ পাবে না। জনগণকে সাথে নিয়ে তাদের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হলে তা চট্টগ্রামে সফলভাবে পালনের মাধ্যমে দেশনেত্রীকে আমরা মুক্ত করব, ইনশাআল্লাহ।’

পাহাড়তলী থানা বিএনপির সভাপতি হাজি বাবুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রমুখ।