প্রেস বিজ্ঞপ্তি: দেশের শীর্ষ স্থানীয় বেসরকারী প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল, চ্যানেল আই দীর্ঘ ২৪ বছর পেরিয়ে আজ রবিবার (০১ অক্টোবর) ২৫ বছরে পদার্পনে চ্যানেল আই দর্শক ফোরাম চট্টগ্রাম এবং চট্টগ্রাম অফিস যৌথভাবে প্রতিবারের মতো এবারও মাসব্যাপী সমাজ সচেতন ও পরিবেশ সচেতন মূলক নানান কর্মসূচী গ্রহণ করছে ।
এসব কর্মসূচী সফল করতে জামালখানস্থ এক্্রক্লুসিভ কনভেনশন হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ও হালদা নদী বিশেষজ্ঞ প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়ার সভাপতিত্বে এবং চ্যানেল আই দর্শক ফোরাম নেতা জাহেদুর রহমান সোহেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই চট্টগ্রাম বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ।
সভায় আরো বক্তব্য রাখেন সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, কাউন্সিলর জহরলাল হাজারী, মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন, সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, জায়িদ বিন কাসেম, মোহাম্মদ এনাম, নেছার আহাম্মদ খান, নাসির উদ্দিন সিদ্দিকী, হেলাল উদ্দিন, জিএম তাউসিফ, সাংবাদিক আহসান হাবিবুল আলম, এডভোকেট মাসুদ উদ্দিন, আমিন চৌধুরী, আসিফ ইকবাল, রায়হানুল হক চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী, যায়ান আবেদীন, আব্দুল কাদের রিমন, মোহাম্মদ রাশেদ, কবি সজল দাশ, আবু তাহের, হুমায়ুন কবীর মাসুদ, তানভীর হৃদয় সহ চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মাসব্যাপী কর্মসূচীতে থাকছে দেশের অর্থনীতির হৃদপিন্ড কর্ণফুলী নদী দখল ও দুষণ প্রতিরোধে সমাবেশ, পাহাড়কাটা ও পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতন মুলক কর্মসূচী পালন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপন কর্মসূচী, কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ সহ নানান অনুষ্ঠানের আয়োজন রয়েছে ।
আজ সকাল ১০টায় রেলওয়ে সিআরবি চত্বরে আনন্দ সমাবেশ, বর্ণাঢ্য র্যালী, কেক কাটা ও বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠান।




