প্রেস বিজ্ঞপ্তি: দৈনিক যায়যায়দিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চীফ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রথিতযশা সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি ওমর হাজ্জাজ, সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি রাইসা মাহবুব গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় তাঁরা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর মৃত্যুতে যে শোক ও শুন্যতার সৃষ্টি হয়েছে তা যাতে পরিবারের সদস্যবৃন্দ সহ্য করতে পারেন সেজন্য পরম করুণাময় আল্লাহ্তা’লার রহমত কামনা করেন।

তিনি একজন সৎ, নির্লোভ, নিরহংকার মানুষ ছিলেন। নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য তিনি সর্বমহলে সমাদৃত।