রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সদরের ডাকা বাংলো ভবন থেকে শুরু হওয়া শহীদ জাফর সড়কের কাজ শেষ হওয়ার পথে।

শহীদ জাফর সড়কটি রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের আদালত ভবন, ছত্র পাড়া, ডাবুয়া ইউনিয়নের হাসানখীল, ফুইট্যা টিলা, রোয়াইঙ্গা বিল, পুর্ব ডাবুয়া, জানিপাথর, হলদিয়া ইউনিয়নের জানিপাথর, গলাচিপা, বৃকবানুপুর, বৃন্দ্বাবন পুর হয়ে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ডাবুয়া, পাড়া, ব্রাম্মণছড়ি বার্মাছড়ি সড়কের সাথে মিলিত হয়েছে।

১৪ কিলোমিটার দৈর্ঘ শহীদ জাফর সড়ক দিয়ে প্রতিদিন রাউজান ও পাহাড়ী এলাকার হাজার হাজার মানুষ চরম দুভোর্গে মধ্যে দিয়ে চলাচল করতো। পায়ে হেটে দুর্গম এলাকার বাসিন্দারা রাউজান উপজেলা সদর, রাঙ্গামাটি জেলা সদর, কাউখালী উপজেলা সদরে যাতায়াত করতো। স্কুল কলেজের শিক্ষার্থীরা পায়ে হেঠে শিক্ষা প্রতিষ্টানে যাতায়াত করতো। এলাকার কোন বাসিন্দা গুরুতর অসুস্থ হলে দোলনায় করে কাঁধে বহন করে চিকিৎসকের কাছে ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতো ।

হাজার হাজার মানুষের এই র্দুভোগ লাঘব করার জন্য রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগ ৩২ কোটি টাকা ব্যায়ে সড়কের উন্নয়ন কাজটি সম্পন্ন হচ্ছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান ‘চৌধুরী এন্টারপ্রাইজ’ সরকারি কাজটি ট্রেন্ডার পেয়েছে।

রাউজান উপজেলা সদর থকে শুরু হওয়া কাউখালী উপজেলার বার্মাছড়ি পর্যন্ত ১৪ কিলোমিটার দৈর্ঘ সড়কের ১১টি ব্রীজ কার্লভাট নির্মাণ করা হয়েছে ।

১৪ কিলোমিটার দৈর্ঘ সড়কের মধ্যে ১২ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শেষ হয়েছে। বাকি ২ কিলোমিটার কাজ সম্পন্ন হলেই জন সাধারণের চলাচলের জন্য খোলে দেওয়া হবে।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, শহীদ জাফর সড়কের উন্নয়ন কাজ শেষ হওয়ার পথে । সড়কের উন্নয়ন কাজ ভাল হয়েছে। ১৪ কিলোমিটার সড়কের মধ্যে ১২ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শেষ হয়েছে। বাকি ২ কিলোমিটার কাজ শেষ হলেই চলাচলে উপযোগি হবে।