বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়। আর তার থেকেই নতুন কাজের জন্য সাক্ষাৎকারের ডাক পেয়েছিলেন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী।
ভারতের গুরুগ্রামের এক হোটেলে ইন্টারভিউ দিতে গিয়ে বিপাকে পড়লেন তিনি। অভিনেত্রীর অভিযোগ মহেশ পাণ্ডে নামের এক ব্যক্তি হোটেলের রুমে তাঁকে ধর্ষণ করেছে।
খবর অনুযায়ী, নির্যাতিতা পুলিশে অভিযোগও দায়ের করেছেন। অভিনেত্রীর অভিযোগ, কয়েকদিন আগে মহেশ পাণ্ডে নামে এক ব্যক্তির সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হয় আমার।
ভোজপুরি চলচ্চিত্রে কাজের সুযোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সে কারণেই গুরুগ্রামের একটি হোটেলে আমায় দেখা করতে বলেন তিনি। আমি যাওয়ার আগেই হোটেলের ঘর ভাড়া করে রেখেছিলেন ওই ব্যক্তি।
কয়েকটি কথা বলার পরেই উনি মদ্যপান করতে শুরু করেন। সেই মুহূর্তে আমি যখন বেরিয়ে আসার চেষ্টা করি, তখন আমায় ধর্ষণ করেন ওই ব্যক্তি।”
শুধু তাই নয়, অভিনেত্রীর অভিযোগ মহেশ পাণ্ডের বন্ধুরা তাঁকে প্রাণনাশের হুমকিও দিয়েছে।
অভিনেত্রীর অভিযোগের উপর ভিত্তি করে মহেশ পাণ্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়।
অ্যাসিসট্যান্ট কমিশনর বরুণ দহিয়া জানিয়েছেন, তাঁরা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছেন এবং অভিযোগ সত্যি হলে দোষীকে অবশ্যই গ্রেপ্তার করা হবে।




