বিনোদন ডেস্ক: আশিক কলেজে পড়ে। নিজের চেয়ে পাঁচ বছরের বড় এক মেয়ের সঙ্গে প্রেম করে। মেয়েটির নাম সাবিনা। ইদানীং সাবিনার সঙ্গে প্রেমটা ভালো লাগছে না তার। বয়সে বড় হওয়ার কারণে সাবিনা তাকে সবসময় শাসন-বারণের মধ্যে রাখে, উপদেশ দেয়। প্রেমিকা নয়, যেন বড় বোন। তাই সম্পর্কটা ভেঙে দিতে চায় আশিক।

সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলার আগেই একদিন সাবিনা আশিককে জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে। খবরটি শুনে আশিক ভেতরে ভেতরে খুব খুশি হলেও সাবিনাকে দেখায় সে ভীষণ কষ্ট পেয়েছে। সাবিনার বিয়ে হয়ে যাওয়ার পর নির্ভার আশিক সিদ্ধান্ত নেয় সমবয়সী কোনো মেয়ের সঙ্গে প্রেম করবে। সে হিসেবে ক্লাসমেট জুসির সঙ্গে প্রেম শুরু করে।

প্রথম প্রথম জুসির সঙ্গে ভালোই যাচ্ছিল আশিকের সম্পর্ক। কিন্তু কিছুদিন পর বিপত্তি ঘটে। সমবয়সী হওয়ার কারণে তাদের মধ্যে ঝগড়া বেশি হয়। একজন আরেকজনকে তুই তুকারি করে, এমনকী মারামারিও লেগে যায়। আশিকের জীবন আবার অতিষ্ঠ হয়ে ওঠে। এই প্রেম থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে সে। এক পর্যায়ে প্রেমটা ভেঙে যায়, স্বস্তি পায় আশিক। নিজের কান ধরে তওবা করে আর কখনো প্রেম করবে না।

কিছুদিন পর কাকতালীয়ভাবে এলাকার এক মেয়ের সঙ্গে পরিচয় হয় আশিকের। মেয়েটি তার চেয়ে পাঁচ বছরের ছোট। বাচ্চার মতো আচরণ, আদুরে আদুরে ভাব দেখে দুর্বল হয়ে পড়ে আশিক। আবার শুরু করে প্রেম। এই প্রেমটা বেশ জমে ওঠে। সমস্যা হলো, বয়স কম হওয়ার কারণে মেয়েটা অনেক অপরিপক্ক আচরণ করে। কথায় কথায় কান্নাকাটি করে। শুরু হয় নতুন যন্ত্রণা। এমন এক গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘প্রেম একটা আজব ব্যাপার’।

জায়েদ জুলহাস রচিত এ টেলিফিল্ম নির্মাণ করেছেন বর্ণ নাথ। এতে আশিক চরিত্রে অভিনয় করেছেন জাহের আলভী। তার তিন প্রেমিকার চরিত্র রূপায়ন করেছেন— ইফফাত আরা তিথি, সাদিয়া তানজিন, জান্নাত। রোববার (২ জুলাই) রাত ১১টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এটি।