প্রেস বিজ্ঞপ্তি: তথ্য অফিস রামগড়ের আয়োজনে আজ বুধবার (০৭ জুন) সকাল সাড়ে ১০টায় মানিকছড়ি উপজেলা পরিষদ সভা কক্ষে তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।
স্বাগত বক্তব্য এবং তথ্য অফিসের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রতন খিসা, অফিসার ইনচার্জ আনছারুল করিম।
তথ্য অফিসের কার্যক্রম স্মার্ট কৌশলে আরও গতিশীল করার লক্ষ্যে এবং তা তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে সরকারের উন্নয়ন কর্মকান্ড বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়।




