প্রেস বিজ্ঞপ্তি: আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার ২০২৩-২০২৫ টার্মের জেলা নির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী নগর পরিকল্পনাবিদ আবিদুর রহমান খান।গতকাল রোববার (০৪ জুন)বিকালে নগরের আইডিইবি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়।
নির্বাচিত প্রতিনিধি আবিদুর রহমান খান আইডিইবি’র সকল কর্মকর্তা ও সদস্যদের দোয়া ও আশীর্বাদ কামনা করেন যেনো, আমার উপর আপনারা যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন তা সততা ও নিষ্ঠার সহিত পালন করতে পারি।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী নগর পরিকল্পনাবিদ আবিদুর রহমান খান বিনা প্রতিদ্বন্দ্বীতায় অর্থ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিডিএ’র সকল কর্মকর্তা ও কর্মচারীসহ দু’ সিবিএ’র সভাপতি ও সাধারণ সম্পাদকগণ ফুলেল অভিনন্দন জানান।
Post Views: 396




