প্রেস বিজ্ঞপ্তি: দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিল শেডে আজ শনিবার (০৩ জুন)সকালে পুলিশ সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।
অনুষ্ঠানে যে সকল পুলিশ সদস্যদের সন্তানরা এইচএসসি ও আলিম-২০২২ সালে জিপিএ-৫ পেয়েছে তাদেরকে ‘শহীদ পুলিশ সুপার শামসুল হক বৃত্তি ২০২২’ প্রদান করা হয়। সর্বমোট ১২১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, প্রত্যেক বছরই এ ভাবে জীবনের গুরুত্বপূর্ণ ধাপগুলো পেরোচ্ছে আমাদের পুলিশ পরিবারের এক ঝাঁক উজ্জ্বল মুখ, সম্ভাবনার রামধনু। প্রতি বছরই আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা বর্ষণ করছি। এবং আগামীতে আরো করতে চাই। কারণ এর চেয়ে গর্বের আর কিছু নেই।
তিনি বলেন, আর যে প্রজন্ম দেশের হাল ধরতে চলেছে আগামীতে, এখন সে প্রজন্মের যত্ন নেওয়া এবং ভবিষ্যতে সে প্রজন্মকে স্থান করে দেওয়া আমাদেরই কর্তব্য। রাষ্ট্রের কিছু সুনির্দিষ্ট দায়িত্ব অবশ্যই রয়েছে। কিন্তু বৃহত্তর অর্থে আমাদের সকলকে নিয়েই রাষ্ট্র। অতএব দায়িত্ব আমাদের সকলেরই।আমরা লক্ষ করেছি মেধা বৃত্তি প্রাপ্তদের অধিকাংশই কন্যা শিক্ষার্থী। তারাই আগামীতে নেতৃত্ব দেবে দেশকে।
আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।




