প্রেস বিজ্ঞপ্তি: পরিবেশ রক্ষার স্বার্থে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী মৌজার উত্থিত চরাঞ্চল অধিগ্রহণ বন্ধের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন-বাপসা।গত বৃহস্পতিবার (০১ জুন) পেকুয়া উপজেলা পরিষদ চত্বরে বাপসা পেকুয়া উপজেলা সমন্বয়ক মোঃ ওসমান সরওয়ার খানের সভাপতিত্বে চকরিয়া থানার বাপসা’র আহ্বায়ক মোহাম্মদ সাহাবউদ্দিন শিহাবের পরিচালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন- বাপসা ‘র কেন্দ্রীয় সভাপতি এম. এ. হাশেম রাজু।

বক্তব্য রাখেন, বাপসা’র চট্টগ্রাম মহানগর শাখার সহ- সভাপতি মুহাম্মদ শওকত নুর, দক্ষিণ জেলা বাপসা’র যুগ্ম আহ্বায়ক মো. ওসমান গণি, যুগ্ম আহ্বায়ক হাজী নুর মোহাম্মদ, বাঁশখালী থানা বাপসা’র আহ্বায়ক মো. জহির উদ্দিন, চান্দগাঁও থানা আহ্বায়ক মো. তারেক, চট্টগ্রাম মহানগর বাপসা’র অফিস সহকারী আবুল কাশেম বাহাদুর, রোজারী শীল, মো. আরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন-বাপসা দেশব্যাপী সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় তাদের এই মানববন্ধন।

সম্প্রতি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী মৌজার ফাতেমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জেগে উঠা চরে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা, একটি শিক্ষার্থীদের খেলার মাঠ, সামাজিক বনায়নের বাগান, মাদ্রাসা ও কবরস্থানের সংস্থান হবে। এজন্য বাপসা’র পেকুয়া শাখা ঘূর্ণিঝড় প্রবণ এ এলাকায় সবুজ প্রতিরক্ষা দেয়াল সৃজনের লক্ষ্যে সামাজিক উদ্যোগে বনায়নে সহায়তা করবে বলে চিহ্নিত করেছে। এদিকে ওই জমি সরকার অধিগ্রহণ করে ভিন্ন কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে।

এমতাবস্থায়, চরটি অধিগ্রহণ না করে এলাকার সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় সবুজ বেষ্টনীসহ শিক্ষার্থীদের খেলার মাঠ, মাদ্রাসা ও এলাকার কবরস্থান প্রতিষ্ঠার পথকে সুগম করতে মানববন্ধনে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি তুলে ধরেন।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন-বাপসা’র কেন্দ্রীয় মোঃ শওকত নূর ও চকরিয়া উপজেলার সমন্বয়কারী মোঃ সাহাব উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।