আন্তর্জাতিক ডেস্ক: বার্লিনকে অবশ্যই আমেরিকার সঙ্গে চরম আনুগত্যপূর্ণ সম্পর্ক পরিহার করতে হবে। জার্মানির বাম দলের উপপ্রধান ও প্রভাবশালী এমপি সেভিম দাগদেলেনের বরাত দিয়ে এ তথ্য জানায় দ্য সান।
সেভিম দাগদেলেন জানান, জার্মান সরকারকে অবশ্যই যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করতে হবে, যাতে পরমাণু অস্ত্রসহ মার্কিন সেনাদের দেশে ফেরত নিয়ে যায়। ৭৮ বছর পর মার্কিন সেনাদের দেশে ফেরার সময় এসেছে।
তিনি আরও জানান, জার্মানিতে মার্কিন সামরিক ঘাঁটিগুলো বহিরাগত অঞ্চল হিসেবে বিবেচিত হয় কারণ দেশটির সংবিধান সেখানে প্রযোজ্য নয়। জার্মান এই এমপি দেশটির বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় কমিটির সদস্য।
জার্মানিতে আমেরিকার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে এবং এই ঘাঁটিগুলো আমেরিকা বিভিন্ন দেশে যুদ্ধ পরিচালনার জন্য ব্যবহার করে। এছাড়া, এসব ঘাঁটি ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনী মারাত্মক ড্রোন হামলা চালায়।




