প্রেস বিজ্ঞপ্তি: ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ – প্রতিপাদ্য সংগে নিয়ে আজ বুধবার (০৮ মার্চ) সকালে সারা দেশের ন্যায় মুরাদপুর এলজিইডি ভবনে উদযাপিত হয়েছে বিশ্ব নারী দিবস। নারী দিবস উপলক্ষে এলজিইডি চট্টগ্রাম কর্তৃক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ এনামুল হক পিইঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ বলেন, নারী-পুরুষ সমতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষে। সাম্য বজায় রেখে নারী পুরুষ পাশাপাশি থাকতে চাই, মুখোমুখি নয়।

আলোচনা সভা শেষে নারী কর্মীদের মাঝে মেডিকেল কিটস ও লটারির মাধ্যমে পুরষ্কার বিতরণ করা হয়।