প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগর এর পক্ষ থেকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি নাজিম উদ্দিন চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানান । এই সময় সংক্ষিপ্ত এক সভায় কোর্ট বিল্ডিং চেম্বারে সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন শিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় উত্তর সভা অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দর ফুলের শুভেচ্ছা জবাবে নাজিম উদ্দিন চৌধুরী বলেন, বর্তমান অবৈধ অগণতান্ত্রিক সরকার বিনা ভোটের সরকার নিশিরাতের সরকার একটি অস্বাভাবিক অগণন্তানতিক সরকার। বর্তমানে তারা ফ্যাসিস্ট স্বৈরতান্ত্রিক আচরণের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করতে চায়। যার কারণে দেশে গণতন্ত্র বলতে বাক স্বাধীনতা আইনের শাসন ভূলুণ্ঠিত। এই অস্বাভাবিক অগণতান্ত্রিক শাসন থেকে মুক্ত হতে হলে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী স্বৈরাতান্ত্রিক এর বিরুদ্ধে দুর্বার গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে গণতন্ত্র মেরামতের জন্য বিএনপি’র ঘোষিত ১০ দফার আলোতে ২৭ দফা বাস্তবায়নের লক্ষ্যে। অবৈধ সরকার পদত্যাগ নিরপেক্ষ সরকারের নির্বাচনের দাবিতে চলমান শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদযাত্রার মত নিরীহ কর্মসূচিগুলো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে সরকারের মরণ দশা ভয়ে কাপুনি শুরু হয়েছে ।এর চেয়ে কঠিন কর্মসূচি আসলে সরকার পালাতে বাধ্য হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট সেকেন্দার বাদশা।

তিনি বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে মানুষের পকেটের টাকা কেড়ে নিচ্ছে। ট্যাক্স বাড়িয়ে দিয়ে বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে। যার কারণে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে পৌঁছেছে। মানুষের ক্রয় ক্ষমতা হারিয়েছে। সাধারণ মানুষ বেঁচে থাকা কষ্ট হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না।

বিশেষ অতিথি অ্যাডভোকেট আবু তাহের বলেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে দুর্নীতি আর দুর্ভিক্ষ গুম খুন বিচারবহির্ভূত হত্যার মধ্য দিয়ে দেশে পাড়া-মহল্লা অস্থিরতা সৃষ্টি করে। আরেকটি লঠিয়াল বাহিনীর সৃষ্টি করে মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নেন।

সভাপতি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ একটি হাইজ্যাকার লুঠেরা দলে পরিণত হয়েছে। তারা রাজাকারের চেয়েও খারাপে পরিণত হয়ে রাজনীতির নামে বেহায়াপনা করছে। যখনই ক্ষমতা এসে তারা মানুষকে শান্তি দিতে পারে না, মানুষের অস্থিরতা সৃষ্টি করে, আইনের শাসন ভূলুণ্টিত হয়। এমনটি মানুষের অধিকারও কেড়ে নেওয়া হয়।

সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সকল আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের ভূমিকা অপরিহার্য। তাই আগামী ১৮ তারিখ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত শান্তিপূর্ণ পদযাত্রা সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক শ্রম বিষয়ক সহ-সম্পাদক মোহাম্মদ মুছা, এডভোকেট সৈয়দুল আমিন, চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক দলের যুগ্ন সম্পাদক মোঃ জানে আলম, কোতোয়ালি থানা তাঁতী দলের সভাপতি রমজান আলী মুরাদ প্রমুখ।