প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ্ব তাহের-মনজুর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১৪ ফেব্রুয়ারি সকালে ‘শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম।এতে প্রধান অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক ও সমাজসেবক আলহাজজ্ব মোহাম্মদ ফারুক আজম।

বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, সহকারী অধ্যাপক কাজী মাহবুবুর রহমান সহ অন্যরা।

১৫টি ইভেন্টের উপর অনুষ্ঠিত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানসিক বিকাশ, শরীরচর্চা ও প্রতিযোগিতার মধ্য দিয়ে জীবনের পরিপূর্ণতা আসে। খেলাধূলা, সংস্কৃতিচর্চা শিক্ষার একটি অঙ্গ। সুশিক্ষার পাশাপাশি মানবিক গুণ ও সহশিক্ষা অর্জন অপরিহার্য। তিনি শিক্ষার্থীদের চরিত্র গঠন ও সহশিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান।