প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রামের প্রবীণ নেতা জাতীয় সংসদ সদস্য, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন পেশাজীবী সমন্বয় পরিষদ’এর সভাপতি প্রফেসর ডা. একিউ এম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী।
এক বিবৃতিতে তাঁরা বলেন, বঙ্গবন্ধুর স্নেহধন্য এই সাবেক ছাত্রনেতা ও জনপ্রতিনিধির মৃত্যুতে চট্টগ্রামেরঅপূরণীয় ক্ষতি হয়েছে। আমৃত্যু তিনি চট্টগ্রামের মানুষের স্বার্থে কথা বলেছেন। কালুরঘাটসেতু বাস্তবায়ন দাবিসহ চট্টগ্রাম উন্নয়নের নানা কার্যক্রমে অবদান রাখেন তিনি। তাঁর মৃত্যুজনিত শূন্যতা পূরণ হবার নয়।’ বিবৃতিতে পেশাজীবী নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তাঁর আদর্শের বার্তা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
Post Views: 233



