প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান রাজনীতিবিদ চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ রোববার দিবাগত রাতে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ গভীর গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন-তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নে যে অবদান রেখে গেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরো বলেন,মহান মুক্তিযুদ্ধে এবং স্বাধীন বাংলাদেশের একজন খ্যাতিমান রাজনীতিবিদ হিসেবে মরহুমের অবদান অবিস্মরণীয়। বৃহত্তর চট্টগ্রামের খ্যাতিমান এই প্রবীণ সংগঠকের মৃত্যুতে রাজনীতিতে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা সত্যিই অপূরণীয়।
শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর মৃত্যুতে যে শোক ও শুন্যতার সৃষ্টি হয়েছে, তা যাতে সকলে সহ্য করতে পারেন এ জন্য পরম করুণাময় আল্লাহ্ তায়ালার রহমত কামনা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি স্ত্রী, ৪ মেয়েসহ অসংখ্য দলীয় অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন। ০৬ ফেব্রুয়ারি বাদ আছর বোয়ালখালীর গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ১ম নামাজে জানাযা এবং ৭ ফেব্রুয়ারি সকাল ১১ টায় নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে ২য় নামাজে জানাযা শেষে গরীব উল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।



