প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহারের শ্রদ্ধেয় বড় ভাই কাজি আহসান উল্লাহ (৮২) ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার স্ত্রী তিন ছেলে তিন মেয়েসহ ভাই বোন ও অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে যান। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন ।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি’র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান, বিএনপি’র কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ- সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি উত্তর জেলা শ্রমিকদলের সভাপতি মোতালেব চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি ফেনী জেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবির,চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি এম এ বাতেন, চট্রগ্রাম বিভাগীয় শ্রমিক দলের যুগ্নসম্পাদক মোহাম্মাদ হারুন ডক,চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্যদের মধ্যে আবুল কালাম আজাদ ওয়াসা,আব্দুল লতিফ বন্দর, হুমায়ুন কবির বন্দর মোহাম্মদ সিরাজ বন্দর।



