প্রেস বিজ্ঞপ্তি: সুফিবাদীদের প্রাণশক্তি ইমামে আহলে সুন্নত গাজীয়ে দ্বিনে মিল্লাত হযরতুলহাজ্ব আল্লামা গাজী সৈয়দ মোহাম্মদ আজিজুল হক শেরে বাংলা আল কাদেরী (রহ.) এর ওফাত শরীফ উপলক্ষে সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আজ শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে তৈয়বিয়া জামে মসজিদে মিলাদ মাহফিল ও এইচএম ভবনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন টাস্ট্রের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম।

প্রধান অতিথির আলোচনায় সাবেক মেয়র ও মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সমাজসেবক আলহাজ্ব এম. মনজুর আলম বলেন, সুফিবাদীদের প্রাণশক্তি, ইমামে আহলে সুন্নত গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাংলার মাজার নতুন করে গড়ার দায়িত্ব পেয়ে আমি গর্বিত।

তিনি বলেন, ১৯০৬ সালে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.) পর্দা করেন। জীবিতকালে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.) এর ভবিষ্যত বাণী অনুযায়ী ১৯০৬ সালে রত্নগর্ভা হাটহাজারী মেখল গ্রামের অলিয়ে কামেল মাওলানা সৈয়দ আবদুল হামিল আল কাদেরী (রহ.) ও বিদূষী পুন্যময়ী সৈয়দা মায়মুনা খাতুনের ঘর আলোকিত করে আল্লামা সৈয়দ আজিজুল হক ইমাম শেরে বাংলার জন্ম। তিনি পিতৃ ও মাতৃকূল উভয় বংশধরায় সৈয়দ বংশীয়। বাংলাদেশ ও ভারতে শেরে বাংলা (র.) উচ্চ ডিগ্রি অর্জন করেন।

সাবেক মেয়র এম. মনজুর আলম আরো বলেন, ইমাম শেরে বাংলা রহস্য জ্ঞানের ধারক হযরত খাজা খিজির (আ.) এর অলৌকিক সাক্ষাৎ লাভ করেন এবং সে সাক্ষাতের পর ইমাম শেরে বাংলার জীবনে আমূল পরিবর্তন আসে। ইমাম শেরে বাংলা পবিত্র কাবার গিলাফের রং কালো ছিল বলে আদবের বর খেলাপ হবে এ আশঙ্কা থেকে তিনি জীবনে কখনো কালো রঙের জুতা পায়ে দিতেন না।

তিনি বলেন, উন্নত, অনুপম উত্তম চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত ইমাম শেরে বাংলা (র.)। দেশ জাতির গর্বের ধন, স্বাধীনতার পক্ষের শক্তি, সমাজ সংস্কারক, সুন্নিয়তের মহান অভিভাবক ইমাম শেরে বাংলা (রহ.) এর জীবন চরিত অনুসরণ ও অনুকরণ করলে সকলের জীবন ধন্য হবে।

এতে আরো বক্তব্য রাখেন, হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম রাজু, সরওয়ার আলম, ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, বাদশা আলম, নাবিদ আবদুল্লাহ মনজুর, আবিদ আব্দুল্লাহ মনজুর সহ অন্যরা।

মোনাজাত পরিচালনা করেন শেরে বাংলার মেয়ের ঘরে নাতি আলহাজ্বব মাওলানা হযরতুল সৈয়দ ইউনুছ রজভী আল কাদেরী।