প্রেস বিজ্ঞপ্তি: সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর অঙ্গ প্রতিষ্ঠান উত্তর কাট্টলী মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে দেশরত্ন শেখ হাসিনা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
জাতীয় সঙ্গীত পরিবেশন এবং নবাগত একাদশ শ্রেণির ১৭শত শিক্ষার্থীদের ফুলের পাপড়ি ছিটিয়ে প্রথমে বরণ করা হয়। পরে কলেজ পরিচালনা পরিষদ সভাপতি, শিল্পপতি ও চেম্বারের সাবেক পরিচালক আলহাজ্ব মোহাম্মদ শাহীন আলম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি ছিলেন তরুণ শিল্পপতি, সমাজসেবক অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ সরওয়ার আলম।
বিশেষ অতিথি ছিলেন তরুণ শিল্পপতি, সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মো: সাইফুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীর।
আলোচনা করেন ভাইস প্রিন্সিপাল মাহফুজুল হক চৌধুরী, শিক্ষক আবু ছগীর, কাজী মাহবুবুর রহমান, লায়লা নাজনীল বর, অসীম চক্রবর্তী, পরিচালনা কমিটির সদস্য রঞ্জন কানন সিংহ, নেছার আহমদ, ফজলুল কাদের, বাদশা আলম সহ অন্যরা।
ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন দ্বিতীয় বর্ষের ছাত্র আবু তালহা, প্রথম বর্ষের ছাত্র কাজী সামীর।
পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন দ্বিতীয় বর্ষের ছাত্র ফকির গাজী।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: ফরিদুল আলম।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন অত্র কলেজের শিক্ষার্থীবৃন্দ। শুরুতে কলেজের প্রতিষ্ঠাতাদের পিতা আবদুল হাকিম মাইজভাণ্ডারী (র.) ও আলহাজ্ব মোস্তফা খাতুন সহ অত্র কলেজের প্রতিষ্ঠাকালীন মরহুম অধ্যক্ষদের আত্মার মাগফরোত কামনা করা হয়।
নবীর বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সরওয়ার আলম বলেন, আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজটি রাজনীতি মুক্ত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমরা ব্যবসা, সমাজসেবা ও রাজনীতিতে সক্রিয় থাকলেও আমাদের কলেজটি জ্ঞান অর্জনের একটি পাদপীঠ। এখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান ও ডিগ্রি অর্জন করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থেকে একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিগণিত হবে এই প্রত্যাশাই আমরা করি।
বিশেষ অতিথির বক্তব্যে তরুণ শিল্পপতি, সমাজসেবক, ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার মানুষ গড়ে তোলা। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের স্কুল, কলেজ থেকে আমরা সোনার মানুষ, আলোকিত মানুষ গড়তে চাই। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম ধারণ করা পরামর্শ দেন।
সভাপতির বক্তব্য তাহের গ্রুপের পরিচালক, চেম্বারের সাবেক পরিচালক আলহাজ্ব শাহিন আলম বলেন, আমার বড় ভাই সংসদ সদস্য, আমাদের প্রধান কাজ মানুষের সেবা এবং আলোকিত মানুষ গড়া। এ কাজটিই আমরা করে যাচ্ছি। তিনি মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের সুনাম ও সুখ্যাতি অক্ষুণ্ন রাখতে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পরামর্শ দেন।




