প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ মানবাধিকার ফোরাম (বিএমএফ) চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে গতকাল বৃৃহস্পতিবার ১৯ জানুয়ারি রাত সাড়ে ১০টায় নগরের লালদিঘীর পাড় এলাকায় ভাসমান শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে ৫ দিনের সেবামূলক কর্মসূচির সূচনা করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আকতার উদ্দিন রানা এ কর্মসূচীর উদ্বোধন করেন।

এতে প্রধান অতিথি ছিলেন, বিএমএফ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ননী গোপাল আচার্য্য। এসময় উপস্থিত ছিলেন ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সহ- সভাপতি লায়ন মোঃ জানে আলম, লোকমান মিয়া ও আবু বক্কর হারুন।

প্রধান অতিথি বলেন, কনকনে শীতে রাস্তাঘাটে শুয়ে থাকা ভাসমান মানুষেরা শীতে কাতর। অসহায় ও শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য দেশের সকল বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।