প্রেস বিজ্ঞপ্তি: নগরীর স্টেশন রোডস্থ একটি রেস্টুরেন্টে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের গামের্ন্টস সেক্টরের উদ্যোগে গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি)সন্ধ্যা ৬টায় হাজেরা বেগম তানিয়ার সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি শ্রম আদালতের চট্টগ্রাম-এর বিচারিক সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ. এম. নাজিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ সু-সংগঠিত না হলে দাবি আদায় করা অসম্ভব। এক শ্রেণির পুঁজিপতি মালিকেরা শ্রমিকদের শোষণ করে কোটিপতি বনে যান। কিন্তু শ্রমিকেরা না খেয়ে অনাহারে দিন যাপন করেন। আর মালিকেরা বিলাসিতা করেন। একের পর এক শ্রমিকদের উপর জুলুম নির্যাতন করেন। শ্রমিকদেরকে দাসের মতো ব্যবহার করেন এবং কথায় কথায় চাকরিচ্যুত করে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেন। বিশেষ করে গামেন্টর্স শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব, জীবনের ঝুঁকি নিয়ে অমানবিক শ্রমের বিনিময়ে দেশের রপ্তানী শিল্পখাতকে এগিয়ে নেয় এবং দেশে জিডিপি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শ্রমিকরাই আজকে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত।

তিনি আর বলেন, শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠা করতে হলে সর্বস্তরের শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হওয়ার বিকল্প নাই। তাই তিনি শ্রমিকদের সকল দাবি মেনে নিয়ে শ্রম আইন মোতাবেক কার্যক্রম পরিচালনার জন্য মালিক পক্ষের প্রতি আহ্বান জানান। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে বর্তমান মজুরি কমিশন অনুযায়ী প্রাপ্ত মজুরিতে দৈনন্দিন জীবন যাপন করা অসম্ভব। তাই সরকারের প্রতি নতুন মজুরি কমিশন ঘোষণার দাবি জানাচ্ছি।

আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মো. ইদ্রিস মিয়া, সহ সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব আলী, আনোয়ারুল আজিম সবুজ, সহ সম্পাদক ইব্রাহিম ফরাজি, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, শিক্ষা ও গবেষণা সম্পাদক এড. মো. ইকবাল হোসেন, উপদেষ্টা আতাউর করিম বাবুল, গামের্ন্টস সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিহাল, সহ সভাপতি মো. হাবিব, অরুন দাশ, মো. আজম, মো. বাব্বি, লাভলী, তাসলিমা প্রমুখ।

সভাপতি তার বক্তব্যে বলেন, গামেন্টর্স ফ্যাক্টরিগুলোতে মালিকের ম্যানেজার ও সুপারভাইজার সহ এক শ্রেণির দালালেরা শ্রমিকদের রক্ত শোষণ করতে চায়, ঐ দালালদের চিহ্নিত করে প্রতিরোধ করতে হলে সংগঠনের পতাকাতলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।