প্রেস বিজ্ঞপ্তি: নগরীর ইপিজেড থানাস্থ সল্টগোলা হিল চাদিগাং বৌদ্ধ বিহারের আজ শুক্রবার (১৩ জানুয়ারি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার ও সংঘদান অনুষ্ঠান আম্বিয়া ভবনে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন হিল চাদিগাং বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাধনাজ্যোতি মহাস্থবির।

ইপিজেড এলাকায় বসবাসরত তিন পার্বত্য জেলার আদিবাসী বৌদ্ধ দরিদ্র জনগোষ্ঠীর যৌথ উদ্যোগে কর্মজীবনে ধর্মীয় নিয়ম নীতি অনুশীলনের জন্য উক্ত বিহারটি ২০০৮ সালে আম্বিয়া ভবনের টপ ফ্লোরে প্রতিষ্ঠা করা হয়। এ উপলক্ষে বিহারের উপাসক উপাসিকাদের মেধাবী ছাত্রছাত্রীদের নগদ অর্থ বৃত্তি ও সম্মাণনা স্বারক প্রদান করা হয়।

যাদের বৃত্তি প্রদান করা হয় তাদের মধ্যে যথাক্রমে- যুষ্ঠি চাকমা, জেরি চাকমা, রবিন চাকমা, অজিত বরণ চাকমা, মহেন চাকমা ও আশা চাকমা।

এ মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগ্রাবাদস্থ বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ মহাস্থবির

প্রধান সদ্ধর্মদেশক ফটিকছড়ি চিলোনিয়া জ্ঞানরত্ন বিহারের অধ্যক্ষ এম. প্রিয়বোধি স্থবির।

বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জে.বি.এস আনন্দবোধি থের, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক নন্দবোধি ভিক্ষু, খুলশীস্থ উপজাতীয় বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ বিমলজ্যোতি ভিক্ষুসহ আরো অনেক ভিক্ষু শ্রামণ, শ্রদ্ধাবান উপাসক-উপাসিকা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হিল চাদিগাং বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি প্রিয়দর্শন তালুকদার।